মুলতানি মাটি গুড়া (Multani Mud Powder)
৳0
মুলতানি মাটি গুড়া (Multani Mud Powder)
Gm
Categories
personal-careQTY
মুলতানি মাটি গুঁড়া ( Multani Mud Powder )
মুলতানি মাটি হলো ম্যাগনেসিয়াম ক্লোরাইড সমৃদ্ধ একধরণের বিশেষ মাটি। বহুকাল ধরে রূপচর্চার উপাদান হিসেবে অনন্য ব্যবহৃত হয়ে আসছে। এ মাটি ১৮শ শতাব্দীতে মুলতান শহরের নিচ থেকে চুন যুক্ত কাদা মাটির দলা বের করা হয়েছিলো এবং শহরের অধিবাসীরা এটির আশচর্য বৈশিষ্ট্য দেখে বিস্মিত হয়েছিলো।তখন থেকে ধীরে ধীরে তৈলাক্ত, ব্রন-প্রবন ও উজ্জ্বল ত্বকের জন্য মুলতানি মাটির ব্যাবহার জনপ্রিয় হতে থাকে যা এখনও বিদ্যমান।
ত্বকের সৌন্দর্যে মুলতানি মাটির ব্যবহার
ত্বকের তৈলাক্ত দূর করতে মুলতানি মাটি,গোলাপজল, ১ চামচ লেবুর রস এবং ১টি ডিমের সাদা অংশ মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে ব্যবহার যায়।
ব্রনের দাগ দূর করতে মুলতানি মাটি, নিমপাতার পেস্ট, লবঙ্গ গুড়া, কর্পূর এবং গোলাপজল এর ফেস প্যাক বানিয়ে সপ্তাহে ৪ দিন ব্যবহার করবেন।
মুলতানি মাটি ও শশার রস দিয়ে তৈরী মিশ্রণ বানিয়ে মুখ, গলা ও ঘাড়ে নিয়মিত ব্যবহার করলে ত্বকের রোদে পোড়াভাব দূর হয়। এবং ত্বকের মৃতকোষ দূর করার মাধ্যমে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায়।
ত্বকের শুষ্কতা কমাতে মূলতানি মাটির সাথে সামান্য দুধ মিশ্রিত পেস্টের ব্যবহার কার্যকরী।
মুলতানি মাটি, কাজুবাদাম পেস্ট ও গ্লিসারিন একত্রে মিশিয়ে ত্বকে স্ক্রাব করলে ত্বকের ব্ল্যাক ও হোয়াইট হেডস রিমুভ হয়।
বার্ধক্যের ছাপ, বলিরেখা কমাতে ও ত্বক টানটান করতে মুলতানি মাটি, ১ বা ২ চা চামচ টকদই এবং ১টি ডিমের সাদা অংশের ব্লেন্ড ব্যবহার করলে ভালো কাজ করে।
গাজর পেস্ট, মুলতানি মাটি ও অলিভ অয়েল মিশ্রিত প্যাক ব্যবহারে ত্বকে থাকা ব্রণের গর্ত ভরাট হয়।
এছাড়াও, মুলতানি মাটি ত্বকে রক্তপ্রবাহ বাড়ায় ও কোষ পুনর্গঠন করে।
চুলের যত্নে মুলতানি মাটির ব্যবহার-
মুলতানি মাটি, টকদই এবং মধুর মিশ্রণে তৈরী হেয়ারপ্যাক সপ্তাহে দুই দিন ব্যবহারে রুক্ষ চুল হয় প্রাণবন্ত।
প্রাকৃতিকভাবে চুল স্টেইট করতে মুলতানি মাটি, চালের গুড়া এবং ডিমের সাদা অংশ দ্বারা তৈরী মিশ্রণ অত্যন্ত কার্যকরী।
ডিইউ মার্টের মুলতানি মাটি গুঁড়ার বিশেষত্ব-
ত্বকের যত্নের মহৌষধ।
চুল ও স্বাস্থ্য সুরক্ষিত রাখে।
ত্বক পরিষ্কার রাখে।
সঠিকভাবে রাখলে প্রায় দীর্ঘ সময় সংরক্ষণ করতে পারবেন।
নিজস্ব তত্বাবধানে সংগৃহীত ও প্যাকেটজাত করা।







